Voice of Doctors Report : অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বরিশাল শেরে বাংলা মেডিকেলের ডা. গোলাম মাসুদ। এর আগে তিনি প্রতিষ্ঠানটির হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. ডা. গোলাম মাসুদকে জাতীয় বেমন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুযায়ি অধ্যাপক পদে পদোন্নতি করা হলো।