চাকরি জীবন থেকে অবসরে গেলেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রথিতযশা শিক্ষক ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুযত পাল।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) মেডিকেল কলেজের সুদীর্ঘ কর্মজীবন সফলভাবে শেষ করেন তিনি। অধ্যাপক ডা. সুযত পাল ২০০৯ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ২০১৬ সাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসাবে দায়িত্ব পালন আসছেন। সম্প্রতি তিনি ভারপ্রাপ্ত উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

বৃস্পতিবার (১১ নভেম্বর) সকালে চমেকের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বিদায়ী এ শিক্ষকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চমেক ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক ও চিকিৎসকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ ডা. অধ্যাপক সাহেনা আক্তার, চমেক শিক্ষক সমিতির সভাপতি ও ইউরোলজি বিভাগের প্রধান ডা. মো. মনোয়ার উল হক ও এ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *