সরকারি চাকরি থেকে অবসরে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা লিখেন, ‘আলহামদুল্লিলাহ, সরকারি চাকুরি থেকে অবসর।’
অধ্যাপক নাসিমা সুলতানা ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেট্রি বিভাগে অধ্যায়ন করেন। তিনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। সর্বশেষ তিনি পদোন্নতি পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।