এক্সিস মেডিকেল স্কুল থেকে প্রকাশিত ‘অ্যাকিউট মেডিসিন ইন ওয়ার্ড’ বইয়ের দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন হলো।

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর হাতিরপুলে দিলারা টাওয়ারে এক্সিস কার্ালয়ে এর মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিকেল ডিরেক্টর এবং আসিইউ প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন একিউট মেডিসিনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, প্রত্যেক চিকিৎসকের জন্য অ্যাকিউট মেডিসিন জানা জরুরি। শুধু রোগীদের সেবা দেওয়ার জন্য নয়, বরং নিজের পরিবার, আত্মীয়-স্বজন হঠাৎ অসুস্থ হলে এ জ্ঞান দিয়ে জরুরি চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

বক্তারা বলেন, বইটির মাধ্যমে চিকিৎসক, চিকিৎসা ব্যবস্থা এবং রোগীদের সেবা নিয়ে বিস্তর চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে।

অনুষ্ঠানে অ্যাকিউট মেডিসিন ইন ওয়াড বইয়ের লেখক ডা. লতিফ রাইয়ান রহমান বলেন, সমস্যাকে সমস্যা হিসেবে চিহ্নিত করা গেলে এর সমাধান সম্ভব৷যদি এটি যদি চিহ্নিতই করা না যায়, তবে ওই সমস্যার সমাধান হাজার বছরেও সম্ভব নয়৷

এক্সিস মেডিকেল স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ডা. সাইদুর রহমান সাইদের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. তন্ময় কুমার সাহা, ডা. তারিকুল ইসলাম ও ডা. আয়েশা বেগম মুক্তা।

প্রসঙ্গত, বইটির প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০১৮ সালের জুন মাসে। এর ব্যাপক চাহিদার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করলো কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *