ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আত্মহত্যার চেষ্টা করা মৌসুমি দাস নামে সেই নার্স মারা গেছেন।

শনিবার সকালে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৌসুমির স্বামীকে ঢাকা মেডিকেল থেকে আটক করে শাহাবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার সাড়ে ৮টায় পুরনো ভবনের চতুর্থ তলায় এইচডিইউতে কর্মরত অবস্থায় সিনিয়র স্টাফ নার্স মৌসুমী দাস (২৭) মোবাইলে কথা বলতে বলতে রাগান্বিত হয়ে মোবাইল ছুড়ে ফেলে দিয়ে নার্স ড্রেসিং রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।

এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্হায় শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যায়।

মৌসুমী দাস পটুয়াখালী জেলার সদর থানার শিয়া কাঠি গ্রামের সঞ্জয় দাসের স্ত্রী। তার বাবার নাম শৈবাল দাস। ঢাকায় চানখারপুল এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *