আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ২০১২-১৩ সেশনের এ-৫ ব্যাচের শিক্ষার্থী ডা. মাহতাব শাওন লিয়াকত আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২০ জানুয়ারি) এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ডা. মাহতাব শাওন লিয়াকত ২০১৮ তে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের অনারারি মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। ২০১৯ সালে এমআরসিএস প্রথম পর্ব পাস করেন।

মুন্সিগঞ্জ জেলার ‍কৃতি সন্তান ডা. মাহতাব শাওন লিয়াকত অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া (Aplastic Anaemia) রোগে ভুগছিলেন।

আনোয়ার খান মেডিকেলের এ-৬ ব্যাচের ডা. সাদিয়া ইসলাম মিতুল জানান, ডা. মাহতাব শাওন লিয়াকত খুবই শান্ত প্রকৃতির লোক ছিলেন। হঠাৎ করেই তার এই চলে যাওয়ায় আমরা খুবই হতবাক হয়েছি। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ২০১২-১৩ সেশনের এ-৫ ব্যাচের শিক্ষার্থী ডা. মাহতাব শাওন লিয়াকত আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২০ জানুয়ারি) এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ডা. মাহতাব শাওন লিয়াকত ২০১৮ তে চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হন। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজের অনারারি মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। ২০১৯ সালে এমআরসিএস প্রথম পর্ব পাস করেন।

মুন্সিগঞ্জ জেলার ‍কৃতি সন্তান ডা. মাহতাব শাওন লিয়াকত অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া (Aplastic Anaemia) রোগে ভুগছিলেন।

আনোয়ার খান মেডিকেলের এ-৬ ব্যাচের ডা. সাদিয়া ইসলাম মিতুল জানান, ডা. মাহতাব শাওন লিয়াকত খুবই শান্ত প্রকৃতির লোক ছিলেন। হঠাৎ করেই তার এই চলে যাওয়ায় আমরা খুবই হতবাক হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *