ধূমপান বা তামাক ব্যবহারের কারণে হৃদরোগ বা ক্যান্সারে আক্রান্ত হয়ে দেশে বছরে এক লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু ঘটে। তামাক নিয়ন্ত্রণ বিষয়ক গবেষণা-ফলাফল প্রকাশসংক্রান্ত এক সম্মেলনে গতকাল সোমবার এ তথ্য জানানো হয়। রাজধানীর লেকশোর হোটেলে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রগ্রামস্ (বিসিসিপি), বাংলাদেশ টোব্যাকো কন্ট্রোল রিসার্চ নেটওয়ার্ক (বিটিসিআরএন) এবং জনস্ হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের (জেএইচএসপিএইচ) ইনস্টিটিউট ফর গ্লোবাল টোব্যাকো কন্ট্রোল, বাল্টিমোর, ইউএসএ যৌথভাবে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ড. ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালেক। এ ছাড়া আরেক অধিবেশনে অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিনা পারভীন।

জাতীয় অধ্যাপক ডা. আবদুল মালেক বলেন, তামাক ইন্ডাস্ট্রিগুলো অত্যন্ত শক্তিশালী; তারা তামাক বা তামাকজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির জন্য অত্যন্ত কৌশলপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে থাকে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ড. রাজেন্দ্র বোহরা, ইনস্টিটিউট অব গ্লোবাল টোব্যাকো কন্ট্রোলের পরিচালক ডা. জয়েনা কোহেন, বিসিসিপির পরিচালক ডা. জিনাত সুলতানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *