পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘ওমিক্রন মোকাবিলায় আমাদের সর্বোচ্চভাবে প্রস্তুত থাকতে হবে। আফ্রিকায় ইতোমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। আফ্রিকায় আমাদের বিমান যায় না। তবে অন্য কোনো এয়ারলাইন্সে করে সে দেশ থেকে আমাদের দেশে কেউ এলে তাদের বোর্ডিং পাস দেওয়া হবে না। আর বোর্ডিং পাস দিলেও যাদের ডাবল ভ্যাকসিন আছে এবং টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
আজ বৃহ্স্পতিবার বিকালে সিলেট সদর উপজেলার ছালিয়া এলাকায় কমিউনিটি এগেইনস্ট পভারটির (ক্যাপ) আর্থসামাজিক প্রকল্প ‘দ্যা গার্ডিয়ান অ্যান্ড অর্ফান ভিলেজ’র উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফ্রিকার আশপাশের দেশগুলোতে যারা আছেন তাদের ডিসকারেজ করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না আশা করি।’