ডা. শাহারিয়ার মাহমুদ : এড্রিক বেকার সাহেব সূদুর নিউজিল্যান্ড থেকে এসে বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে একটা হাসপাতাল গড়ে তুলে মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, বিলাসবহুল জীবন ত্যাগ করে মানবসেবার ব্রত নিয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন মানুষের জন্য। এজন্য উনাকে অবশ্যই ধন্যবাদ দেয়া উচিত।

উনি চেয়েছিলেন, উনার মৃত্যুর পর এদেশেরই কোন মানবদরদী চিকিৎসক উনার হাসপাতালের দায়িত্বভার গ্রহণ করুন। কিন্তু, সেরকম কিছু হয়নি বলে, আমেরিকা থেকে আরেক দম্পতি এসে সেই দায়িত্ব নিজেদের কাধে তুলে নেন।

তো মোটামুটি তুলোধুনো শুরু হলো ডাক্তার সমাজকে, কেনো কোন দেশীয় ডাক্তার এর দায়িত্ব নিলেন না! বীর বাঙালী তাদের মুখের অস্ত্র তুলে নিয়ে মূহুর্মূহু আক্রমণ চালানো শুরু করলেন।

তা ভাই সকল, এই দেশের কত শত চিকিৎসক নীরবে নিভৃতে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন সেই খবর কি রাখেন? কথা হচ্ছে, ইত্যাদি তাদের খবর বলে নাই, তাই আপনি জানেন নাই।
একজন চিকিৎসক তার পরিবারকে স্যাক্রিফাইজ করে যাতে আপনারা ভালো থাকেন। আমি এমনও অনেক চিকিৎসককে জানি, নিজের পকেটের টাকা দিয়ে রোগীর চিকিৎসা করে। আপনি জানেন না, কারণ এই দেশের মিডিয়া আপনাকে জানতে দেয় না। তারা তাদের টিআরপি বাড়ানোর জন্য চিকিৎসকদের বিপক্ষে নিউজ করে।

tip of the iceberg দেখে উপসংহারে পৌছানো বন্ধ করেন। চিকিৎসক রা যে সীমাবদ্ধতার মাঝেও সব কাজ সুচারু রূপে করে যাচ্ছেন এজন্য তাদের উৎসাহ প্রদান করুন।

আমাদের দেশেই অনেক এড্রিক বেকার আছেন, চোখটা ভালো করে খুলুন দেখতে পাবেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *