জমির হোসেন, ইতালি থেকে : ইতালিতে করোনায় আক্রান্ত ব্যাপকহারে বাড়া শুরু হয়েছে। গত একসপ্তাহ করোনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (৬ জানুযারি) একদিনে ২ লাখ উনিশ হাজার ৪৪১ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু ১৯৮ জনের। একই দিনে ১১ লাখ ৩৮ হাজার ৩১৩ জনের করোনা পরীক্ষা করা হয়।

এর আগে বুধবার (৫ জানুয়ারি) দেশটিতে নতুন করে আক্রান্ত হয় ১ লাখ ৮৯ হাজার ১০৯ জন এবং মারা যান ২৩১; যা অন্য কয়েক দিনের তুলনায় বেশি। বিদায় বছর ২০২১ সালে করোনার ঊর্ধ্বমুখী দেখা যায় দেশটিতে। বছরের শেষদিন ১ লাখ ৪৪ হাজার ২৪৩ জন আক্রান্ত হয় এবং মারা যান ১৫৫ জন।

একই সঙ্গে নতুন বছরের প্রথম দিন ১ লাখ ৪১ হাজার ২৬২ জন নতুন করে আক্রান্ত হয়। একই দিনে প্রাণহানি হয় ১১১ জনের। এদিকে সব কিছু স্বাভাবিকভাবে চললেও নিয়মনীতিতে বাড়তি সতর্কতা বাড়ানো হয়েছে। এর মধ্যে এফএফপি২ মাস্ক বাধ্যতামুলক বিমানসহ বিভিন্ন যানবাহনে। জানা গেছে, এফএফপি২ মাস্ক ছাড়া অনেক যাত্রীকে বিমানে উঠতে দেয়নি বিমান কর্তৃপক্ষ।
সরকার বরাবর দেশের অর্থনীতি এবং জনগণের খাদ্য, কর্ম নিশ্চিত করতে যথাযথ চেষ্টা করে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বুস্টার দেওয়া অব্যাহত রয়েছে।

অন্যদিকে কোনো কোনো প্রাইভেট কোম্পানিতে শ্রমিকদের কাজের সময় পরিবর্তন করে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। করোনার প্রভাবে যেন কোম্পানি বন্ধ হয়ে না যায় সেজন্য বিভক্ত করা হয় এসব শ্রমিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *