যুক্তরাষ্ট্রের বায়োটেক প্রতিষ্ঠান নোভাভ্যাক্সের টিকা ইন্দোনেশিয়ায় জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। ইন্দোনেশিয়াই প্রথম নোভাভ্যাক্সের টিকার অনুমোদন দিল। খবর রয়টার্সের।

স্থানীয় সময় গতকাল সোমবার এই অনুমোদন পাওয়ার পর নোভাভ্যাক্সের প্রধান নির্বাহী রয়টার্সকে বলেন, কয়েক সপ্তাহের মধ্যে ভারত, ফিলিপাইনসহ কিছু দেশে টিকা অনুমোদন পাবে বলে আশা করছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রে চূড়ান্ত ধাপের ট্রায়ালে দেখা গেছে, করোনাভাইরাসের সব ধরনের সংক্রমণ ঠেকাতে নোভাভ্যাক্সের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকর। টিকা উদ্ভাবক আরও দুই মার্কিন কোম্পানি মডার্না ও ফাইজারের টিকা এমআরএনএ প্রযুক্তিতে তৈরি হলেও নোভাভ্যাক্সের টিকা প্রোটিননির্ভর।

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ইইউএ নোভাভ্যাক্সের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। নোভাভ্যাক্স জানিয়েছে, অনুমোদন পাওয়ার জন্য তারা কানাডা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সির (ইএমএ) কাছে আবেদন করেছে। এরপরই কোম্পানিটির শেয়ারের মূল্য এক লাফে ১৩ শতাংশ বৃদ্ধি পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *