অধ্যাপক এইচআই লুৎফর রহমান খানের ইকোকার্ডিওগ্রাফি বিষয়ক গ্রন্থ ‘An Approach to Clinical and Basic Echocardiography’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
আইপিডিআই ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে অধ্যাপক এইচআই লুৎফর রহমান খানের চিকিৎসাবিজ্ঞান বিষয়ক বইটির মোড়ক উন্মোচন করা হয়।
আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বইটির মোড়ক উন্মোচন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল মালিক বলেন, বর্তমান বৈশ্বিক জ্ঞানচর্চার জগতে হৃদরোগ বিষয়ে বাংলাদেশি লেখকদের অংশগ্রহণ একেবারেই অপ্রতুল। অধ্যাপক লুৎফর রহমান এই গ্রন্থটি রচনার মাধ্যমে একটি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, এই বইটির মাধ্যমে আমাদের দেশের হৃদরোগ বিশেষজ্ঞগণ এবং সংশ্লিষ্ট বিষয়ের ছাত্ররা সবেশিষ উপকৃত হবেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন আইপিডিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী। এতে আরও বক্তব্য দেন আইপিডিআই ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ডা. মহসীন আহমদ।