বার্ধক্য জনিত কারণে না ফেরার দেশে চলে গেলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাবেক এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান ও দেশের এনাটমির প্রথম মহিলা অধ্যাপক ডা. গুলশান আরা।
শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
ডা. গুলশান আরা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এনাটরি বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর গ্রামে বাড়ি যশোর জেলায়।