ভারতে এ বছর পদ্মশ্রী সম্মান পাচ্ছেন চিকিৎসক সুশোভন ব্যানার্জি। জানা গেছে, কর্মজীবনের শুরু থেকেই মাত্র এক টাকার বিনিময়ে রোগী দেখে আসছেন তিনি।
বোলপুরের হরগৌরীতলায় বসবাস সুশোভনের। জানা গেছে, এলাকায় তিনি ‘এক টাকার ডাক্তার’ হিসেবিই জনপ্রিয়। রোগী দেখেন নিজের বাড়ির চেম্বারে বসে।
এমবিবিএস পাস করে এমএফপিএ এবং ডিসিপি (ক্লিনিকাল প্যাথলজিতে ডিপ্লোমা) করেছেন। সাধারণ মানুষের পাশাপাশি দীর্ঘদিন ধরে বিশিষ্ট অনেকেরই চিকিৎসা করেছেন সুশোভন।
তাদের মধ্যে অন্যতম সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। প্রণব মুখার্জির পারিবারিক চিকিৎসক ছিলেন তিনি। সুশোভন পদ্মশ্রী সম্মান পেতে চলেছেন খবর ছড়িয়ে পড়তেই খুশিতে মেতে উঠেছে শান্তিনিকেতন।
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে তাকে। জানা গেছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য তিনি।