বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে নিপু রায় (১০) নামের এক শিশু মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসককে লাঞ্চিত ও অশ্লীল ভাষায় গালী গালাজ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে চিকিৎসক ডা. সোহেল বলেন, শিশুটিকে ডেঙ্গুর টেস্ট দেওয়া হলেও তার পরিবার তা করায়নি।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শিশুটি মারা যায়।
নিপু রায়ের বাবার দাবি, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথার কারণে শিশুটিকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকারা ওই শিশুটির কোনো ধরনের মেডিকেল পরীক্ষা করানোর পরামর্শ দেননি।
ডা. সোহেল রানা বলেন, শিশুটি তিন দিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ২৯ তারিখ হাসপাতালে ভর্তি হয়। পরিবারের লোকদের ডেঙ্গু পরীক্ষার জন্য বলা হলেও তারা আর্থিক কারণে সময়মতো তা করতে পারেনি। প্রাথমিকভাবে এটাকে সাধারণ জ্বর হিসেবে চিকিৎসা দিয়েছি।
তিনি বলেন, রোগীর শরীরে সাধারণ জ্বরের লক্ষন ছিলো। ডেঙ্গু বা অন্য কোন জ্বরের লক্ষণ ছিলো না। শিশুর মৃত্যুর ঘটনায় রোগীর স্বজনরাসহ এলাকার কিছু মানুষ আমাকে শ্লীললতাহানী ও অশ্লীল ভাষায় গালী গালাজ করেছে এজন্য আমি খুবই মর্মাহত, যা আমি কোন দিন আশা করিনি। একজন চিকিৎসক কখনই রোগীর অমঙ্গল কামনা করেনা। চিকিৎসক হলো রোগীর সেবক তাই আমিও ঐ শিশুটির মৃত্যু হোক তা কখনোই কামনা করিনি, এজন্য আমি দুঃখিত।
জানতে চাইলে বামনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বশির আহম্মেদ জানান, জ্বর নিয়ে শিশুটি ভর্তি হওয়ার পরে চিকিৎসক প্রাথমিক ভাবে বুঝতে পারে এটি টাইফয়েড জ্বর। রোগীর শরীরে কোন প্রকার ডেঙ্গুর লক্ষন না থাকায় চিকিৎসক তাকে টাইফয়েড জ্বর হিসেবেই প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং রোগীর পরিবারকে ডেঙ্গু ও টাইফয়েড জ্বরের সকল পরীক্ষা করানোর পরামর্শ দেয়া হয়। কিন্তু স্বজনরা সময় মত পরীক্ষাগুলো করায়নি। তিনি আরও বলেন, এ ঘটনায় শনিবার সকালে স্থানীয় এক রাজনৈতিক নেতা শিশুটির চিকিৎসককে মারতে উদ্ধত হন এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন, যা দু:খ জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *