করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে দক্ষিণ আফ্রিকার একজন চিকিৎসক আশ্বস্ত করে বলেছেন, নতুন ধরনের করোনা ওমিক্রনের লক্ষণগুলো হালকা।

সাউথ আফ্রিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান ডা. অ্যাঞ্জেলিক কোয়েটজে বলেছেন, তার ক্লিনিকে ওমিক্রনে আক্রান্ত সাতজন রয়েছেন। করোনার ডেল্টা ধরনে আক্রান্তদের থেকে এই সাতজনের লক্ষণ আলাদা।

তিনি আরো বলেছেন, রোগীদের পেশিতে হালকা ব্যথা আছে, গলা খুশখুশ করছে এবং শুকনো কাশি আছে। এর আগে ১৮ নভেম্বর ওই সাত রোগীর উপসর্গ ডেল্টা থেকে আলাদা দেখে সবাইকে সতর্ক করি।

তিনি আরো বলেছেন, এই কয়দিন পরে এসে দেখা যাচ্ছে, তাদের লক্ষণ সাধারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো। করোনার তৃতীয় ধাক্কার সময় আমরা বহু ডেল্টা রোগী দেখেছি। তার সঙ্গে ওমিক্রনে আক্রান্তদের লক্ষণ মিলছে না। ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্তদের উপসর্গ একেবারে হালকা।

এসব রোগীর বাড়িতে কিছু নিয়ম মেনে চিকিৎসা দেওয়া সম্ভব বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার ওই চিকিৎসক।
সূত্র : ইনডিপেনডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *