কক্সবাজার মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া।
২৬ জানুয়ারি (রোববার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
নুতুন নিয়োগ পাওয়া অধ্যাপক ডা. অনুপম বড়ুয়া সিলেট মেডিকেল কলেজ থেকে ১৯ তম ব্যাচে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। তিনি মেডিসিন ও রক্ত রোগ বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেছেন। ২০০৪ সাল থেকে ২০০৮ পর্যন্ত তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। তার আগে তিনি বান্দরবান স্বাস্থ্য বিভাগে ছিলেন। ২০১৭ সালে ডা. অনুপম বড়ুয়া অধ্যাপক পদে পদোন্নতি পান।