চীনের মূল ভূখণ্ড থেকে করোনাভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেও এ ভাইরাসে প্রতিবেশী দেশ তাইওয়ানে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

দ্বীপদেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং রোববার এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

এতে তিনি বলেন, ষাটের কোঠায় থাকা বৃদ্ধ ওই ব্যক্তির আগে থেকেই ডায়াবেটিস ও হেপাটাইটিস বিতে আক্রান্ত ছিলেন।

কোভিড-১৯ নামে নভেল করোনাভাইরাসবাহী নতুন এই রোগে তাইওয়ানে এর আগে কেউ মারা যায়নি। তবে সব মিলে আক্রান্ত হয়েছে ২০ জন।

এর আগে চীনের মূল ভূখণ্ডের বাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হংকং, ফিলিপিন্স, জাপান ও ফ্রান্সে একজন করে মৃত্যু হয়

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ৬৬৫ জন ছাড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪২ জনের। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার।

এর মধ্যে একদিনেই আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৪৩ জন মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *