করোনা ভাইরাস নিয়ে ঢাকা আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে (এএফএমসি) সোমবার (৩ ফেব্রুয়ারি) সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।
‘করোনা ভাইরাস প্রাদুর্ভাব: সচেতনতা, প্রতিরোধ এবং করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গণমাধ্যমকে জানায়, সেমিনারে প্রবন্ধ পাঠ করেন কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. রহিমগীর, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামসুল হক এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রাজ্জাক।
সেমিনারে শেষে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের করোনা ভাইরাসের বিভিন্ন দিক সম্পর্কে একটি সচিত্র পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে সেরাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সেমিনারে সিনিয়র ও জুনিয়র শিক্ষক এবং সব ব্যাচের ক্যাডেট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।