রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে।

গত সোমবার (১৪ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। ফলে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার শূন্যে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *