সাদেক রিপন, কুয়েত থেকে : কুয়েতে গত ৩ দিনে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩১ জন, সুস্থ হয়েছে ৫৯ জন, এ পর্যন্ত মোট মৃত্যু ২৪৫২ জন।
করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় স্বস্তি ফিরে আসছে জনমনে, দেখছেন আশার আলো। মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত, সুপার সপ, শপিং মল। ব্যবসায় প্রতিষ্ঠানে বেড়েছে জনসমাগম।
কুয়েতের স্থানীয়সহ বিভিন্ন দেশের ৮০% জনসংখ্যার প্রথম ডোজ টিকা সম্পন্ন এবং ৭৫% লোকের দুই ডোজ টিকা সম্পন্ন হয়েছে।
গণটিকা দান ও কঠোর পদক্ষেপের ফলে দেশটিতে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা সবার। সব পর্যায়ে করোনায় বিগত দিনের ধকল কাটিয়ে চলছে ঘুরে দাঁড়ানোর জন্য জোর প্রচেষ্টা।