করোনা প্রকোপের মধ্যেই কলেরায় বিপর্যস্ত হয়ে পড়েছে আফ্রিকার দেশ নাইজেরিয়া। চলতি বছর দেশটিতে প্রায় ৭০ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২৩ শর বেশি। গেল কয়েক বছরের মধ্যে এটিই সর্বোচ্চ কলেরায় আক্রান্তের সংখ্যা।
দেশটির ৩৬ রাজ্যের মধ্যে ২৫টিতে আশঙ্কাজনক হারে কলেরা ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশটিতে কলেরায় মৃতের হার করোনার প্রায় দ্বিগুণ। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বন্যাকবলিত হওয়ায় সংক্রমণ আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
বর্তমানে করোনার তৃতীয় ঢেউ চলছে পশ্চিম আফ্রিকার দেশটিতে। করোনার পাশাপাশি কলেরার সংক্রমণ ঠেকাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা জানিয়েছেন স্বাস্থ্যবিদরা।
সূত্র : ইউএসনিউজ, সিজিটিএন।