ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী এক শোকবার্তায় নিহতদের রূহের মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি একই সাথে ট্রেন দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকার হাসপাতালগুলোতে ভর্তিকৃত আহত যাত্রীদের শতভাগ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিভিল সার্জন, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *