কালাজ্বর মুক্ত বাংলাদেশের যাত্রা শুরু গত ২৩ নভেম্বর ২০১৯ টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায় শুরু হলো কালাজ্বর মুক্ত বাংলাদেশের রোড শো। শোভা যাত্রা, আলোচনা সভা, কালাজ্বর গুচ্ছ মূল্যায়ন এবং কালাজ্বরের বাহক বেলে মাছি জরিপ সহযোগে এই উদ্যোগ। শুভ যাত্রাই বলা যায়, দারুন হলো কালাজ্বর অধ্যুষিত একশত উপজেলায় রোড শোর এই উদ্বোধন। জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচী, অ্যাসেন্ড এবং বিশ্ব স্বাস্হ্য সংস্থার যৌথ উদ্যোগ উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং উপজেলা স্বাস্হ্য ও পপ কর্মকর্তা সহ স্বাস্হ্য সেবাদানকারী কর্মকর্তা কর্মচারীদের অংশ গ্রহন ছিল দারুন উৎসাহ ব্যন্জক।

ছবি ও তথ্য কৃতজ্ঞতা : অধ্যাপক বে-নজির আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *