কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চঃ দাঃ) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. মুজিবুর রহমান। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক (চঃ দাঃ) ডা. আমিন আহমেদ খানকে রংপুর বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী সাত কর্ম দিবসের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে।