করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে মৃত্যু ও সংক্রমণ অনেকটাই কমে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জনের, মৃত্যু হয়েছে ২১৯ জনের। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় থাকা দেশটির জন্য এটি বড় স্বস্তির খবর।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি সোমবার এ তথ্য জানায়।

এর আগে রোববার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৪২ হাজার ৭৬৬ জন। এদিন মৃত্যু হয়েছিল ৩০৮ জনের।

আগের দিনের তুলনায় দেশটিতে সংক্রমণ ও মৃত্যু কমেছে।

এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৪০ হাজার ৭৫২ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬২১ জন।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২২ কোটি ১৫ লাখ ৫৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৮১ হাজার ৯৮১ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *