২৫ মার্চ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের গ্যালারিতে Cancer Care and Research Trust CCRT Bangladesh আয়োজন করে ভলানটিয়ার এপ্রেসিয়েশান ডে এবং প্রাইজ গিভিং সেরিমনি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুরস্কার বিজয়ীরা এসেছিেলেন। তারা ক্যান্সার বিষয়ে একটি লেখা প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন। আর ছিলো CCRT Bangladesh-এর অগ্রযাত্রার সারথী ভলানটিয়ারগণ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর একেএম গোলাম রাব্বানী, বিশেষ অতিথি ছিলেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারপারসন প্রফেসর সাবিনা ইয়াসমিন, রোটারি ক্লাব অব ঢাকা ম্যাভেরিকস এর চার্টার্ড মেম্বার এ্যাডভোকেট মহুয়া খায়ের, ক্যান্সার এ্যাওয়ারনেস ফাউন্ডেশন অব বাংলাদেশ এর মহাসচিত ড. মোহাম্মদ মাসুমুল হক, রোশ বাংলাদেশের হেড অব ইন্ট্রিগেটেড স্ট্রাটেজিস জনাব মো. হাসান উজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর বোর্ড অব ট্রাস্টিস এর প্রেসিডেন্ট ড. মুশতাক ইবনে আয়ূব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন CCRT Bangladeshএর সেক্রেটারি কাজী মোহাম্মদ জামশেদ। আর ধন্যবাদ জ্ঞাপন করেন এর ট্রেজারার কামরুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে খুব বেশি আড়ম্বর না থাকলেও সকলের আন্তরিকতা ছিলো অফুরন্ত। কান্সার থেকে সেরে ওঠার গল্প, ক্যান্সার রোগীদের চ্যালেঞ্জ নিয়ে আগতদের অনুভূতি আলাদা মাত্রা যোগ করে অনুষ্ঠানে। প্রধান অতিথি অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বাংলাদেশে ক্যান্সার রোগীদের সুনির্দিষ্ট প্রয়োজন কী কী এবং অঞ্চলভেদে ক্যান্সারের বিশেষ কোন ঝুঁকি আছে কি-না তা জানার জন্য সার্ভে ভিত্তিক গবেষণার ওপর জোর দেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রতিষ্ঠাকাল থেকেই ক্যান্সার রোগীদের সেবায় বেশ কিছু রোগীকে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে । আয়োজন করছে নানান সচেতনতামূলক অনুষ্ঠান। তবে ২০২২ সালে গবেষণায় নতুন মাত্রা যোগ করবে এই সংগঠনটি। দেশের ক্যান্সার রোগের বিশেষ চ্যালেঞ্জ অনুসন্ধান ও এর মোকাবেলায় কমপক্ষে পাঁচটি গবেষণা প্রকল্পে অনুদান দেবে CCRT Bangladesh। এই নব যাত্রার পথে ২৫ মার্চের অনুষ্ঠানটি আলাদা করে উৎসাহ যোগাবে সন্দেহ নেই।
অনুষ্ঠানে আগত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ ট্রাস্ট, বাংলাদেশ