গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনার টিকা কেন্দ্রে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একঘণ্টা টিকাদান কার্যক্রম বন্ধ থাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ, নিরাপত্তার দায়িত্বে থাকা ও আনসার সদস্যরা জানান, সারা দেশে বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়। গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে বৃহস্পতিবার ভোর থেকেই শত শত লোক ভিড় করতে থাকেন। সকাল ১০টার মধ্যে কয়েক হাজার মানুষ লাইনে দাঁড়ায়। দীর্ঘ লাইন হওয়ায় বেলা ১১টার দিকে শতাধিক নারী-পুরুষ লাইন ভেঙে টিকা নিতে সামনে চলে আসে। এতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে হাতাহাতি শুরু হয়। সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা পরিস্থিতি সামাল দিতে না পারায় থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। একই সময়ে কর্তৃপক্ষ গণটিকা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।

আনসার সদস্য কমান্ডার মঞ্জুরুল রহমান বলেন, ‘আমরা সকাল থেকে এখানে দায়িত্ব রয়েছি। আমাদের ৫০ জন সদস্য কাজ করছে। হঠাৎ হাতাহাতির শুরু হওয়ায় টিকা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়’।

গাজীপুর শহরে ধীরাশ্রম এলাকার বাসিন্দা মোফাজ্জল হোসেন বলেন, এসএমএস পেয়ে সকাল ৭টায় টিকা নিতে হাসপাতালের টিকা কেন্দ্রে আসি। দীর্ঘক্ষণ রোদে লাইনে দাঁড়িয়ে ছিলাম। হাতাহাতির ঘটনায়র পর টিকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়’।

গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, গণটিকা দেওয়ার জন্য এসএমএস পাঠানো হয়। আমাদের অনেক কেন্দ্র রয়েছে। লোকজন নির্ধারিত কেন্দ্রে না গিয়ে বিপুল সংখক লোক শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রে চলে আসে। এতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে। টিকা কার্যক্রম বন্ধ রাখা হয়নি।

kalerkantho

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *