চট্টগ্রামে আসল আরও তিন লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা। এর মধ্যে সিনোফার্মের ৩ লাখ ১০ হাজার ডোজ এবং মডার্নার ১৫ হাজার ১২০ ডোজ টিকা।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে এসব টিকা এসে পৌঁছায়। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বিসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে টিকাগুলো গ্রহণ করেন।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে ৩ লাখ ১৩ হাজার ৮০০ ডোজ টিকা আসে। এর মধ্যে ২ লাখ ৫৫ হাজার সিনোফার্মার প্রথম ডোজ ও মর্ডানার ৫৮ হাজার ৮০০ দ্বিতীয় ডোজ টিকা।

 

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, একটি পরিবহনে করে তিন লাখ ২৫ হাজার ১২০ ডোজ টিকা চট্টগ্রামে আসে। শীঘ্রই আমরা এসব টিকা যথাযথ নিয়ম অনুযায়ী সরবরাহ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *