সারাদেশের চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের বাছাই করা সেরা আটাশটি গল্প নিয়ে “গল্পগুলো এপ্রোনের” ব‌ইয়ের মোড়ক হয়েছে। বইটি এপ্রোনের অন্তরালে সিরিজের দ্বিতীয় ব‌ই।

সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে পাঁচটায় অমর একুশে গ্রন্থমেলা-২০২০ এর সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে উন্মোচিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির বুলবুল, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় যুগ্মসচিব জনাব মোস্তাকিম বিল্লাহ ফারুকী, বাংলা একাডেমীর সম্মানিত পরিচালক ড. জালাল আহমেদ, নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ আব্দুন নূর তুষার, কেন্দ্রীয় ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক তাজ‌ উদ্দিন এবং ছাত্রবৃত্তি বিষয়ক উপ-সম্পাদক ফৌজিয়া নিজাম তামান্না ও মার্কস মেডিকেল কলেজের ডিবেট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ কল্যাণ বর অর্নব সহ প্রমুখ।

বইটিতে লিখেছেন, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. হুমায়ুন কবীর বুলবুল (‌স্মৃতির জোনাকিরা), কুয়েত আর্মড ফোর্সেস হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. জাহির সাদিক (প্রপোজাল বিভ্রাট) ও খুলনা সিটি মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবীর (দূর আকাশের তারা)।

ভিন্নধর্মী সৃজনশীল বইটি সম্পাদনা করছে দুইজন মেডিকেল শিক্ষার্থী কামরুল ইসলাম এবং সাজ্জাদ হোছাইন। সম্পাদক ও লেখক সাজ্জাদ হোছাইনের সাথে কথা বললে তিনি বলেন,”আমার বিশ্বাস বইটি পাঠকের মনে জায়গা করে নিবে। আমাদের বইটি পাঠককে করবে জ্ঞান সমৃদ্ধ, পাঠকের মিটবে আত্মতৃপ্তি। যেখানে আত্মতৃপ্তির মুক্তি মিলবে সেখানে আর কি চায়।”

সাহিত্যপ্রেমীদের খোরাক মেটানোর জন্য বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। বইটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলার স্টল নং ৬৯৮ এ। বইটি ৩০% ছাড়ে প্রি-অর্ডার চলছে লেখকের অটোগ্রাফসহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *