চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের এই মরণঘাতি ভাইরাস আরো ১২টি দেশে ছড়িয়ে পড়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য সংস্থা বলছে, এক হাজার দু’শ ৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, নিহতদের মধ্যে ৩৯ জনই চীনের হুবেই প্রদেশের।

চীনের বাইরেও থাইল্যান্ড, ভিয়েতনাম, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

এই ভাইরাস যেন সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা তৎপর রয়েছেন। আজ শনিবারই অস্ট্রেলিয়া জানিয়েছে, তিনজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। চীন থেকে ফেরার পর গত ১৯ জানুয়ারি থেকেই তাদের একজন নাজুক অবস্থার মধ্যে আছেন।

ফ্রান্সেও করোনাভাইরাসে তিনজন আক্রান্ত হয়েছেন। এছাড়া ভারতে ১১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *