মাহজাবীন তাবাসসুম, চীন থেকেঃ গত কয়েকদিন ধরে বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে নতুন করোনাভাইরাস। সোমবার অবধি, চীনের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৬১ জন মারা গেছে। মৃতদের বেশীরভাগই চীনের হুবেই প্রদেশের। ভাইরাসটি মহামারী আকার ধারন করবে কি না অথবা বিশ্বের সামনে আরও বড় বিপদ অপেক্ষমান রয়েছে কি না তা জানার উপায় নেই, যেহেতু কোনও ঔষধ বা প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। এক্ষেত্রে, বাংলাদেশী ডাক্তার এমডি মিসবাহুল ফেরদৌস সুরক্ষার জন্য মাস্ক বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

ডাঃ ফেরদৌস চীনের বেইজিংয়ের কার্ডিওলজি বিভাগে চিকিৎসক হিসাবে কাজ করছেন । তাঁর হাসপাতালের নাম ফুওয়াই হাসপাতাল। এটি চীনের বেইজিং এর, কার্ডিওভাসকুলার ডিজিজের জাতীয় কেন্দ্র। তাছাড়া তিনি এশিয়ান সোসাইটি অব কার্ডিওলজির সহ-সভাপতি।

তিনি অনুষদ এবং স্পিকার হিসাবে সৌদি আরবে আইএমসি লাইভ -৮ সম্মেলনে যোগদানের জন্য ১ই জানুয়ারি সৌদি আরব যান। তারপর তিনি সেখান থেকে উমরাহ করতে যান এবং ২৭-এ জানুয়ারী তিনি বেইজিংয়ে ফিরে আসেন।

সৌদি আরব থেকে তিনি বেইজিংয়ে ফিরে আসার আগে, আধা দিনের জন্য একটি ট্যাক্সি নিয়েছিলেন বিভিন্ন মেডিকেল স্টোর (সৌদি আরব) থেকে মুখোশ কিনতে। তিনি ১৪ টি মেডিকেল স্টোর থেকে ২৫ টি মুখোশের বাক্স কিনে নিয়ে এসেছিলেন চীনে।

তিনি চীনের বিভিন্ন শহরের থানায়, শিক্ষক এবং তার বন্ধুদের মধ্যে ১২৫০ টি মাস্ক বিতরণ করেছেন। তিনি জিনান থানায় ১০০ টি, বেইজিং থানায় ৩০০ টি, বিভিন্ন শহরের বন্ধুদের মধ্যে যেমন- বেইজিং, শাংদং, ছংছিং, কুনমিং, নিংশিয়া, সিচুয়ান, আনহুই এ ৪০০ এরও বেশি মাস্ক বিতরণ করেছিলেন। বিভিন্ন শহরের শিক্ষকদের জন্য ১৭০ টি। তিনি বেইজিংয়ে তাঁর স্থানীয় জনসাধারণের কাছে ১00 টি মাস্ক এবং সাংহাই শহরে কয়েকজনকে কিছু মাস্ক বিতরন করেন।

তিনি সরাসরি যেমন মাস্ক বিতরন করেছেন আবার এক্সপ্রেস সার্ভিস এর মাধ্যমেও পাঠিয়েছেন বন্ধু এবং পরিচিতজনদের কাছে। মাস্ক পাওয়ার পরে তার এক বন্ধুপ্রতিম মোঃ আরমান হোসেন বলেছিলেন, ডঃ মিসবাহের ভাই কাছ থেকে এখনকার সময়ের সর্বাধিক মূল্যবান উপহার পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে।

এমডি মিসবাহুল ফেরদৌস বলেছেন, আমার পরিবারের সকল সদস্য, বন্ধুবান্ধব এবং আমার শিক্ষার্থীরা চীনে ফিরে আসতে বারণ করেছেন। কিন্তু আমি অনুভব করি যে, আমাকে অবশ্যই বেইজিংয়ে ফিরে যেতে হবে এবং আমার বন্ধুদের সহায়তা করতে হবে। ভবিষ্যতে যদি এর কারনে আমার মৃত্যুও ঘটে সেটি একটি বীরত্বপূর্ণ মৃত্যু হবে। একজন চিকিৎসক হিসাবে যদি আমি বাস্তবতা থেকে দূরে যাই তাহলে কিভাবে হবে?

প্রতিবেদক

মাহজাবীন তাবাসসুম, এমবিবিএস (অধ্যয়নরত)

সুজৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়

সুজৌ, জিয়াংসু।

প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেনঃ মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম এবং তানভীরুল ইসলাম

BCYSA.ORG নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *