শনিবার জনসন অ্যান্ড জনসন সংস্থার তৈরি সিঙ্গল ডোজ কভিড টিকার জরুরি প্রয়োগের অনুমোদন দিল ভারত সরকার। এই নিয়ে চতুর্থ ভ্যাকসিনকে দেশে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হলো। এতদিন ভারত বায়োটেকের কভ্যাক্সিন, সেরাম ইনস্টিটিউটের কভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভিকে অনুমোদন দিয়েছিল সরকার।

এদিকে, মার্কিন সংস্থা মডার্নাও টিকার জরুরি প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে। কিন্তু আগামী বছরের আগে দেশে সেটা পাওয়া যাচ্ছে না। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট করে সুখবর দেন। তিনি লেখেন, ভারত টিকার ঝুলি আরও সম্প্রসারণ করল। জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিনকে ভারতে জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের হাতে এখন পাঁচটি ভ্যাকসিন রয়েছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় একটি ট্রায়ালে দেখা গিয়েছে, জনসন অ্যান্ড জনসনের টিকা মৃত্যু ঠেকাতে সক্ষম। সিঙ্গল ডোজ ৯১ থেকে ৯৬.২ শতাংশ মৃত্যু ঠেকাতে পারে এবং ৬৭ শতাংশ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া আটকাতে পারে বেটা করোনাভাইরাস ভ্যারিয়েন্টকে প্রতিহত করে এবং ৭১ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *