বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের উপপরিচালক হয়েছেন একই প্রতিষ্ঠানের তিনজন সহকারী পরিচালক। তারা হলেন: ডা. মো. আকতার ইমাম, ডা. নাজমুস সালেহীন ও ডা. খাইনুর জাহান।
গত ১৪ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাগণকে স্ববেতনে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে প্রেষণে বদলি/পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন জাহান আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।