গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের মধ্যে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির আওতায় জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের প্রায় ২৮৩ জন কর্মী গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স উপভোগ করবেন।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এমএম মনিরুল আলম এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোয়াজ্জেম হোসেন তাদের কোম্পানির পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
মাহমুদ আফসার ইবনে হোসেন, এসভিপি ও হেড অব সেলস মো. দিদারুল আনোয়ার, অফিসার, কর্পোরেটসেলস এবং গার্ডিয়ান লাইফ-এর সিনিয়র অফিসার, সিআরএম মো. সাইফুল ইসলাম এবং জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের পক্ষ থেকে সানজানা বিনতে সুকুর, সহকারী পরিচালক, নীতি ও পরিকল্পনা এবং ড. রুখসানা পিঙ্কি, সহকারী পরিচালক (এইচআরএম) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হসপিটাল একটি জাপানি সংস্থা, শিপ হেলথ কেয়ার হোল্ডিংস এবং আইশি মেডিকেল গ্রুপ বাংলাদেশের একটি যৌথ প্রকল্প। সম্প্রতি তারা তাদের সিএসআরের আওতায় দরিদ্রদের জন্য ৭৫টি হসপিটাল বেড দেয়ার পরিকল্পনা করেছে।