৩ নভেম্বর জেলহত্যা দিবসে উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রলীগের সহোযোগিতায় স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি পালন করে মেডিসিন ক্লাব রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট।
জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার করব জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের পর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন মেডিসিন ক্লাব রাজশাহী মেডিকেল কলেজ ইউনিট এর উপদেষ্টা জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার দৌহিত্রী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ সভাপতি ডা. আনিকা ফারিহা জামান অর্ণা।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, রামেক ছাত্রলীগের সভাপতি ডাঃ মোমিনুল ইসলাম প্রমুখ।