ইবনে সিনা মেডিকেল কলেজের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ডা. শফিউল মুজনাবীন তনু আর নেই। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) মালদ্বীপে তিনি ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ডা. শফিউল মুজনাবীন তিন মাস আগে সস্ত্রীক মালদ্বীপ গিয়েছিলেন। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিকাল সাড়ে তিনটার দিকে ডাক্তার শফিউল মুজনাবীনের ডেথ ডিক্লিয়ার করা হয়েছে। তার মৃতদেহ রোববার কিংবা সোমবার দেশে আনা হতে পারে।

শফিউল মুজনাবীন ২০০৪ সালে এসএসসি ও ২০০৬ সালে এইচএসসি পাস করেন। পরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজে ভর্তি হন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একই মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. রুহুল আমিন বলেন, ‘ডাক্তার শফিউল মুজনাবীন তনু ভাই, হাসিখুশি মুখে সবার সাথে কথা বলতেন। ইবনে সিনা মেডিকেল কলেজের ৩য় ব্যাচের ছাত্র ছিলেন। আপনাদের সবার কাছে তনু ভাইয়ার জন্য দোয়া চাই। আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন আর তার শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন। তার এই মৃত্যুতে আজ আমরা সকল ডাক্তারগণ শোকাহত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *