সম্প্রতি দেশের ডিজিটাল স্বাস্থ্যসেবা খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ডিজিটাল হসপিটাল, কল, চ্যাট ও ভিডিও কলের মাধ্যমে সফলভাবে ১৫ লাখের বেশি মানুষকে চিকিৎসকের পরামর্শ সেবা প্রদানের মাইলফলক স্পর্শ করেছে। যাত্রার সূচনালগ্ন থেকেই ২শর অধিক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিমের সঙ্গে ডিজিটাল হসপিটাল, দেশের গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত মানুষকে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কাজ করছে।

স্বাস্থ্যসেবার সর্বোচ্চ মান বজায় রাখতে ডিজিটাল হসপিটালের সব চিকিৎসককে নিয়মিত মূল্যায়ন ও প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া আইএসও ২৭০০১:২০১৩ সনদপ্রাপ্ত ডিজিটাল হসপিটাল, চিকিৎসকের পরামর্শ ও রোগীদের মেডিকেল রেকর্ডের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে। ডিজিটাল হসপিটাল অ্যাপের মাধ্যমে মাত্র ৯৯ টাকা থেকে শুরু করে যে কেউ যে কোনো জায়গা থেকে অডিও কল, ভিডিও কল ও চ্যাটের মাধ্যমে আনলিমিটেড বার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

আবার, বিভিন্ন চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে ডিজিটাল হসপিটাল, প্যাকেজের মাধ্যমে ২,৫০,০০০ টাকা পর্যন্ত ফ্রি হেলথ ক্যাশব্যাক প্রদান করে। ডিজিটাল হসপিটালের সিসিও এন্ড্রু স্মিথ বলেছেন, ‘ডিজিটাল হসপিটালের মূল উদ্দেশ্য হলো সবার জন্য ডাক্তারের পরামর্শকে সহজলভ্য, সাশ্রয়ী এবং উন্নতমানের করে তোলা। এর কারণ হলো, যখন ডাক্তারের পরামর্শ সাশ্রয়ী হয়, তখন স্বাস্থ্য সমস্যা গুরুতর হয়ে ওঠার আগেই রোগীরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করার ব্যাপারে উৎসাহিত বোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *