প্রথাগত পেশাজীবন আর বৈশ্বিক অগ্রগামীতা কে সংমিশ্রিত করে একবিংশ শতাব্দীর সেরা পেশা হিসাবে ডেন্টিস্ট্রিকে উপস্থাপন এর লক্ষ্যে বাংলাদেশী ডেন্টাল সার্জনদের তারুন্যদীপ্ত ও সময়োপযোগী উদ্যোগ এর নাম “গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন”।
ব্যবসায়িক মনোবৃত্তি ও রাজনৈতিক বাধ্যবাধকতার গন্ডি পেরিয়ে বাংলাদেশ ও বিশ্বের সাধারন মানুষের জন্য গবেষনা ভিত্তিক- কর্মমুখী ও সেবামূলক একটি সার্বজনীন সংগঠনক হিসেবে প্রাতিষ্ঠানিক রুপ নিতে যাচ্ছে গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন।
গত ০৮/০৯/২০১৯ রাজধানীর “ক্যাফে রিও” রেস্টুরেন্টে একটি আলোচনা সভার মাধ্যমে সংগঠনটি তাদের সাংগঠনিক পদযাত্রার শুরু করে। এসময় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ আশরাফ হোসেন, অধ্যাপক ডাঃ আফজাল হোসেন বাচ্চু, ডা: মাজহার আনাম, ডাঃ মুজিবুর রহমান হাওলাদার, ডাঃ পরিমল চন্দ্র মল্লিক,ডাঃ স্বপন কুমার মন্ডল, ডা: এ কে এম কবির আহমেদ রিয়াজ,ডাঃ আব্দুল্লাহ আল মামুন,ডাঃ ফাহিম ইকবাল,ডাঃ মোঃ এনায়েত হোসেন, ডাঃ সালাউদ্দিন আল আজাদ সহ অন্যান্য ডেন্টাল সার্জনবৃন্দ।
গত ১৫/১১/২০১৯ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন এর উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কাশেম, মহাসচিব অধ্যাপক ডাঃ হুমায়ুন কবীর বুলবুল সহ ডেন্টালের বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ।
ডেন্টাল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন এর স্বপ্নদ্রষ্টা এবং ফাউন্ডার ডা: এ কে এম কবীর আহমেদ রিয়াজ তার সাক্ষাতকারে বলেন , বিশ্বায়ন ও পেশাগত উন্নয়নের জন্য উদারতা,সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে সামনে রেখে যদি কাজ করা যায়, ডেন্টিস্ট্রি বাংলাদেশের অন্যতম সেরা পেশা হতে বাধ্য।স্বচ্ছ ও ক্রমানুযায়ী সমন্বয় ও সাধারন সভার মাধ্যমে যে সংগঠনটির জন্ম হতে যাচ্ছে তা হবে একখন্ড হীরক- এটি বাস্তবতা।
ঢাকা ডেন্টাল কলেজ এর রেডিওলজী ও ইমেজিং বিভাগের প্রধান ও প্রথিতযশা ডেন্টাল রেডিওলজিস্ট সহযোগী অধ্যাপক ডাঃ পরিমল চন্দ্র মল্লিক বলেন- তারুন্যদীপ্ত এ উদ্যোগের সাথে থাকলে অনেক ভালো কাজ পেশার জন্য করা সম্ভব।
বাংলাদেশ ডেন্টাল সোসাইটির প্রাক্তন সভাপতি, ঢাকা ডেন্টাল কলেজ এর প্রাক্তন অধ্যক্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ডেন্টাল অনুষদের প্রাক্তন ডীন অধ্যাপক ডা: আশরাফ হোসেন একটি পেশাগত ফাউন্ডেশন এর এ ধরনের সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করেন ও আজীবন এ ফাউন্ডেশন এর সাথে থাকার প্রয়াস ব্যক্ত করেন ।
গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন (GDF) এর আহ্বায়ক ডাঃ ফাহিম ইকবাল বলেন, GDF একটি অরাজনৈতিক সংগঠন। বাংলাদেশের ডেন্টাল সেক্টর অনেক বড় হচ্ছে দিনদিন। সকলের সমন্বিত অংশগ্রহণে ডেন্টাল সেক্টরকে বিশ্বের অন্যান্য দেশের মতো আরো উন্নত এবং অনুকরণীয় করতে গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন কাজ করে যাবে।
গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন সম্পরকে জানতে চাইলে- জ্যেষ্ঠ ডেন্টাল সার্জন বংগবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এর সিনিয়র মেডিকেল অফিসার ডা.আবু হেনা হেলালউদ্দীন আহমেদ বলেন- জিডিএফ একটি পেশাগত আবেগ এর নাম এবং দলমত নির্বিশেষে একটি সংঘবদ্ধ প্রয়াস এই উদ্যোগ কে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা.স্বপন চন্দ্র মন্ডল এর মতে যোগ্য ব্যক্তির যোগ্য অবস্থান ও সমন্বয় এর মাধ্যমে ফাউন্ডেশন বহুদুর এগিয়ে যাবে।
যশোর জেলা ডেন্টাল সার্জনস ফোরামের সাধারন সম্পাদক ও ঢাকা ডেন্টাল কলেজ এর প্রভাষক ডা: আবদুল্লাহ আল মামুন এর মতে – কোন ধরনের দুরভিসন্ধি বা বৈষম্য রেখে কোন ভালো কাজ সফল করা সম্ভব না, তাই মহতী উদ্যোগ সফল করার জন্য মুক্ত মানসিকতা ও একাগ্রতা আবশ্যক।
যশোর জেলা ডেন্টাল সার্জনস ফোরামের সাধারন সম্পাদক ও ঢাকা ডেন্টাল কলেজ এর প্রভাষক ডা: আবদুল্লাহ আল মামুন এর মতে – কোন ধরনের দুরভিসন্ধি বা বৈষম্য রেখে কোন ভালো কাজ সফল করা সম্ভব না, তাই মহতী উদ্যোগ সফল করার জন্য মুক্ত মানসিকতা ও একাগ্রতা আবশ্যক।
গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন (GDF) এর আহবায়ক কমিটির সদস্য সচিব ডা: এনায়েত হোসেন বলেন, ” এদেশের ডেন্টিস্ট্রিকে সামনে এগিয়ে নিতে গ্লোবাল ডেন্টাল ফাউন্ডেশন সবার সাথে একসাথে কাজ করে যাবে।”