গত ২৮ নভেম্বর বৃহস্পতিবার এম.এইচ.শমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের প্রোস্থডন্টিক্স বিভাগ ডেন্টাল ইমপ্লান্ট বিষয়ক সেমিনার আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে ছিলেন প্রোস্থডন্টিক্স বিভাগের প্রভাষক ডাঃ রফিকুল হাসান মেহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক ডাঃ দিলীপ কুমার ধর।
এছাড়াও অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের প্রোস্থডন্টিক্স বিভাগীয় প্রধান ডাঃ খবির উদ্দিন। তিনি তার বক্তব্যে ডেন্টাল ইমপ্লান্টকে সহজতর করে তোলার ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন৷
ডাঃ রফিকুল হাসান মেহেদী তার বক্তব্যে বোন বোন ও টিস্যু লেভেল উভয় ধরনের ইমপ্ল্যান্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং তার ব্যাক্তিগতভাবে ১০০তম ইমপ্লান্টের Case present করেন।
প্রতিষ্ঠানের এমবিবিএস এবং বিডিএস এর সকল শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।