বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কক্সবাজার শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ডেন্টাল সার্জন ডা. ইফতিখার উদ্দিন কুতুবী ও ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ বশীর আহমেদ।
গত ১৫ নভেম্বর কক্সবাজারের হোটেল সী-গাল এ জেলার ডেন্টাল সার্জনদের পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. হুমায়ুন কবির বুলবুল তাদের নাম ঘোষণা করেন।
ডা. ইফতিখার উদ্দিন কুতুবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল সার্জনদের সংগঠন বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মো. আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. হুমায়ুন কবির বুলবুল, চট্টগ্রাম ইন্টারনাটনাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মুসলিম উদ্দিন সবুজ, ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম শরিফুল ইসলাম, যুগ্ম মহাসচিব প্রফেসর ডা. শিব্বির আহমেদ ওসমানী এবং যুগ্ম মহাসচিব ডা. মির্জা আরিফুর রহমান।
পুনর্মিলনীর শুরুতে বৈজ্ঞানিক সেমিনারে অংশ নেন প্রফেসর ডা. আজম খান, প্রফেসর ডা. ইব্রাহিম খলিল ও অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সাঈদ ইবনে হারুন।
ডা. বাবু চক্রবর্তীর ও ডা. ফৌজিয়া তাবাসসুমের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ বশীর আহমেদ।
পরে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার জেলার ডেন্টাল সার্জনদের নিয়ে দন্ত চিকিৎসার উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফুয়াদ আল খতিব হাসপাতালের প্রধান দন্ত চিকিৎসক ডা. মিম ইকবাল আহমাদ, সিটি ডেন্টাল কলেজের প্রফেসর ডা. ইব্রাহিম খলিল, যুগ্ম মহাসচিব ডা. মির্জা মোঃ আরিফুর রহমান, যুগ্ম মহাসচিব প্রফেসর ডা. শিব্বির আহমেদ ওসমানী, ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম শরিফুল ইসলাম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মুসলিম উদ্দিন সবুজ।
অনুষ্ঠানে বক্তারা জেলায় হাতুড়ে চিকিৎসকদের অপচিকিৎসার বিরুদ্ধে জনগণকে সচেতনতা গড়ে তোলার গুরুত্বারোপ করেন। পাশাপাশি তাদের কারণে রোহিঙ্গাদের মাধ্যমে জেলায় বিভিন্ন সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি প্রফেসর ডা. মো.আবুল কাশেম স্যার, মহাসচিব প্রফেসর ডা. হুমায়ুন কবির বুলবুলসহ উপস্থিত চিকিৎসকরা জেলার যাবতীয় দন্ত চিকিৎসা এবং চিকিৎসকদের বিভিন্ন ধরনের সমস্যা মোকাবেলায় একটি কমিটি গঠনের ওপর গুরুত্বারেপ করেন।
এর পরিপ্রেক্ষিতে ডেন্টাল সোসাইটির মহাসচিব প্রফেসর ডা. হুমায়ুন কবির বুলবুল বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কক্সবাজার জেলার সভাপতি হিসেবে ডেন্টাল সার্জন ডা. ইফতিখার উদ্দিন কুতুবী ও সাধারণ সম্পাদক হিসেবে জেলা সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ বশীরের নাম ঘোষণা করেন। পরে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি করার দায়িত্ব প্রদান করেন।
সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ডা. ইফতিখার উদ্দিন কুতুবী।