ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ডের অধীন ঢাকা ইপিজেড হাসপাতালে চিকিৎসক ও নার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের উপ-মহাব্যবস্থাপক ও ঢাকা ইপিজেড হাসপাতালের সদস্য সচিব মো. শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

যারা আবেদন করতে পারবেন

পদের নাম: মেডিকেল অফিসার
পদের সংখ্যা: ২টি

আবেদন যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিধারী এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
বয়স: ২৫ মার্চ ২০২০ এ অনূর্ধ্ব ৩২ বছর
বেতন: নবম গ্রেডে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা
আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর ২০২১

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদের সংখ্যা: ৬টি

আবেদনের যোগ্যতা: সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৪ বৎসর মেয়াদি নার্সিং ডিপ্লোমাধারী এবং নার্সিং কাউন্সিল হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত।
বয়স: ২৫ মার্চ ২০২০ এ অনূর্ধ্ব ৩২ বছর
বেতন: দশম গ্রেডে ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা
আবেদনের শেষ তারিখ: ১৮ সেপ্টেম্বর ২০২১

আবেদন পদ্ধতি

সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমে আগামী ৭ অক্টোবরের মধ্যে ঢাকা ইপিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অফিসে সরাসরি কোন দখল্প গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর পাওয়া আবেদনপত্রগুলো বালিত বলে গণ্য হবে। আবেদনপত্রের নমুনা www.bepza.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *