ঢাকা ডেন্টাল কলেজে ইন্টার্নী চিকিৎসক পরিষদের (ইচিপ) ২০১৯-২০ সেশনে নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে ডা. সজীব আহমেদকে সভাপতি এবং ডা. প্রসেনজিৎকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি করা হয়েছে ডা. আকিব জাবেদ এবং ডা. লুৎফুন নাহার দিশাকে।

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা ডেন্টাল কলেজের হাসপাতাল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কমিটির নাম ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ডা. শাহজালাল ভূইঁয়া (যুগ্ম- সাধারণ সম্পাদক), ডা. নূর মোহাম্মদ সুমন (সাংগঠনিক সম্পাদক), ডা. পিয়াস বৈদ্য ( দপ্তর সম্পাদক) ডা. মারফত আলী (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ডা. দোদুল জাহান ধ্রুব (কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক), ডা. রিফাত রহমান ( সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক), ডা. মো. মোস্তফা কামাল (পাঠাগার সম্পাদক), ডা. এসএম রিপন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), ডা. ইব্রাহীম হোসেন (অর্থ বিষয়ক সম্পাদক), ডা. রিয়াদুল হাসান হারুন (স্বাস্থ্য বিষয়ক সম্পাদক), ডা. ফয়সাল হোসেন ( তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক), ডা. জুনায়েদ ইসলাম (ক্রীড়া বিষয়ক সম্পাদক), ডা. সাবিহা খানম (নারী বিষয়ক সম্পাদক), ডা. মো. আমজাদ হোসেন (সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), ডা. হাসান ইমাম (ধর্ম বিষয়ক সম্পাদক), ডা. অমৃতা খানম (আপ্যায়ন বিষয়ক সম্পাদক)।

এছাড়াও কমিটির কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন, ডা. এসকে রাব্বি আজিজ বিন আশরাফ, ডা. দিলরুবা জান্নাত রোকসানা, ডা. নিলুফার ইয়াসমিন।

কমিটির নব নির্বাচিত সভাপতি ডা. সজীব আহমেদ মেডিভয়েসকে বলেন, “একজন সভাপতি হিসাবে আমার উপর যেসব দায়িত্ব থাকবে, আমি তার সবটুকুই আমার সর্বোচ্চ দিয়ে করতে চাই। হাসপাতালের সকল দুর্নীতি-অনিয়ম দূর করে সুন্দর একটা পরিবেশ গড়াই আমার প্রথম টার্গেট। এছাড়াও হাসপাতালের সকল স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে আরও সহজ ও সুন্দরভাবে কি করে পৌঁছে দেয়া যায়, সে ব্যাপারে আমরা প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবো। এ ক্ষেত্রে আমাদের ইন্টার্ন চিকিৎসকরাসহ সকলের একান্ত সহযোগিতা কামনা করছি।”

নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ডা. নুর মোহাম্মদ সুমন মেডিভয়েসকে বলেন, “আমাদের কমিটির সকলেই হাসপাতালের রোগীদের কল্যাণে একসাথে কাজ করবো। হাসপাতালের চলমান অব্যবস্থাপনা নিরসনে সকলের সম্মিলিত প্রয়াসে কার্যকারী ভূমিকা রাখবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *