ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন সকল মেডিকেল কলেজগুলোর মে-২০২১ সালের প্রথম পেশাগত এমবিবিএস সময়সূচি প্রকাশ করা হয়েছে।
রোববার (২৮ নভেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বাহালুল হক চৌধুরি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, এমবিবিএস প্রথম প্রফেশনাল পরীক্ষার (নতুন সিলেবাস) মে ও নভেম্বর ২০২১ এর লিখিত পরীক্ষার সময়সূচি দেওয়া হলো। আগামী ২ জানুয়ারি থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা ১৩ জানুয়ারি শেষ হবে।
প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা একটায় শেষ হবে।
এছাড়া ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি শুরু হবে।
আদেশের অনুলিপি অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা ও মেডিকেল কলেজগুলোর অধ্যক্ষকে পাঠানো হয়েছে।