দিনাজপুর শহরে দক্ষিণ লালবাগে এই প্রথম ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। দিনাজপুর স্পন্দন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে এই ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করা হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের দক্ষিণ লালবাগ তিন রাস্তার মোড়ে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের উদ্বোধন করেন দিনাজপুর স্পন্দন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ মো. আজিজুর রহমান। এ সময় হাসপাতালের পরিচালক মো. সাদেকুর রহমান দুলালসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাহমিনা আহমেদ তন্বী ও ডা. মো. মওদুদুল ইসলাম সজীব ফ্রি ফ্রাইডে ক্লিনিকে রোগিদের চিকিৎসাসেবা প্রদান করবেন। উদ্বোধনের পর প্রথম দিন শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগিদের চিকিৎসাসেবা প্রদান করেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. তাহমিনা আহমেদ তন্বী।

উল্লেখ্য, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগিদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *