দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ জন মানুষ করোনাভাইরাস প্রতিরোধী টিকার আওতায় এসেছে। এদের মধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার রাতে এ সব তথ্য জানা যায়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ২০ হাজার ৫১৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮৬ লাখ ৪৩ হাজার ৫০ জন আর নারী ৬১ লাখ ২৬ হাজার ৩৯৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৩০ লাখ ৯৮ হাজার ৬৩ আর নারী ১৮ লাখ ৪ হাজার ১১০ জন।
এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬০ জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৭০ লাখ ৩৯ হাজার ১৮৩ জন। ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭৭ হাজার ৮৪৫ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ৫৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *