প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র সামোয়াতে মহামারি হাম ছড়িয়ে পড়েছে। স্কুল বন্ধ ছাড়াও বড়দিনের ছুটিকে সামনে রেখে দেশটিতে জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতা। বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর দেশটিতে সর্বশেষ ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, মারাত্মকভাবে সংক্রামক এই রোগটি বিশ্বের অন্যান্য দেশের মতো গোটা সামোয়াতেও ছড়িয়ে পড়েছে। তবে দেশটির মোট ভ্যাকসিন দেয়ার সক্ষমতা আছে ৩১ শতাংশ। ভ্যাকসিন সক্ষমতা থাকায় প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা এবং ফিজিতে রোগ ছড়িয়ে পড়লেও এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *