নগরীর ৫টি স্থানে বিনামূল্যে এইচআইভি নির্ণয় পরীক্ষা শুরু করেছে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রাম।
অজ্ঞাতসংখ্যক এইচআইভি কেস শনাক্তকরণ ও জাতিসংঘের ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জনে এ কর্মসূচি নিয়েছে প্রতিষ্ঠানটি।
কন্ট্রোল প্রোগ্রাম থেকে জানানো হয়েছে, মঙ্গল ও বুধবার (১১-১২ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, বাবুবাজারের মেডিপ্যাথ ডি ল্যাব, মহাখালী বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনালে বিনা মূল্যে এ পরীক্ষা করা হবে।
মঙ্গলবার সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে স্থাপিত এইচআইভি টেস্টিং সেন্টারটি উদ্বোধন করেন (এমবিডিসি) ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।
স্বাস্থ্য অধিদফতরের নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে সহযোগী হিসেবে কাজ করেন বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি (বন্ধু), সেভ দ্য চিলড্রেন, আইসিডিডিআর,বি, কেয়ার বাংলাদেশ এবং পিএলএইচআইভি নেটওয়ার্ট অব বাংলাদেশ।