টাঙ্গাইলের নতুন সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামানের উদ্যোগে ৩৯ তম বিসিএস এ নিয়োগ পাওয়া ডাক্তারদের সাথে মত বিনিময় এবং সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শেখ মোহাম্মদ হাসান ইমাম।
বিশেষ অতিথি ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ নূরুল আমিন মিয়া, টাঙ্গাইল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, টাঙ্গাইল জেলার ডেপুটি সিভিল সার্জন, টাঙ্গাইল জেলা বিএমএ এর সভাপতি ডাঃ সৈয়দ ইবনে সাঈদ, টাঙ্গাইল বিএমএ এর সাধারণ সম্পাদকসহ সকল উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ।
” মুজিব শত বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাক অনেক ধাপ” এই শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ ওয়াহিদুজ্জামান।
niramoy24