নাটোরে গত সাত মাসের মধ্যে বুধবার করোনা সংক্রমণের হার সর্বনিম্ন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন মৃত্যু নেই। নমুনা পরীক্ষা বিবেচনায় এই সময়ে সংক্রমণের হার ২০ শতাংশ কমে হয়েছে ৯.১৩ শতাংশ। গতকাল এই হার ছিল ২৯.৩১ শতাংশ।

এই সময়ে ৫৮০ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ এসেছে ৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৪৩৬ জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী কমেছে গত ২৪ ঘণ্টায়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৮ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৩৩২জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৩৭ জন।

সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *